বিষয় : অধিকাংশের মত সর্বক্ষেত্রেই অকাট্য ???
লেখক : সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী।
ইসলামের কোনো শাস্ত্রে সংঘটিত কোনো মতভেদের প্রেক্ষাপটে, এমনটা হওয়া তাত্ত্বিকভাবে এবং মূলনীতিগতভাবে সম্ভব যে, সংখ্যাগরিষ্ঠ উলামাদের কর্তৃক প্রদত্ত মতটি বেঠিক এবং এর বিপরীতে সংখ্যালঘিষ্ঠ উলামাদের কর্তৃক প্রদত্ত মতটিই সঠিক।
অধিকাংশের মত হুজ্জাত তথা অকাট্য হবে কিনা তা নিয়ে সংঘটিত মতপার্থক্যের প্রেক্ষিতেও সংখ্যাগরিষ্ঠের মতই এই যে বেশিরভাগের মত অহুজ্জাত।
মুহাম্মাদ বিন আলি আশ-শাওকানী তাঁর "ইরশাদুল-ফুহুল ইলা তাহক্বিক্বিল হাক্ব মিন ইলমিল-উসূল" (দারুল-কিতাবিল আরাবী, প্রথম খণ্ডের 234 নং পৃষ্ঠা) গ্রন্থে লিখেছেন যে :-
إذا خالف أهل الإجماع واحد من المجتهدين فقط فذهب الجمهور إلى أنه لا يكون إجماعا ولا حجة، قال الصيرفي: ولا يقال لهذا شاذ
অর্থ : যদি আহলুল-ইজমার বিরোধিতা কেবল একজন মুজতাহিদও করেন, তাহলেও অধিকাংশের মতে তা ইজমা হবে না এবং হুজ্জাতও হবে না। আস-সিরাফী বলেছেন যে, এক্ষেত্রে এটাকে শাযও বলা হবে না।
মন্তব্য